২৪ রাইফেলস ব্যাটালিয়নের ৬৬৭ জওয়ানের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ চলছে
ঢাকা, ০৪ সেপ্টেম্বর (বিডিন্যাশনাল নিউজ ডটকম):- বিডিআর সদরদপ্তর পিলখানার বিদ্রোহের ঘটনায় ২৪ রাইফেল ব্যাটালিয়নের অভিযুক্ত ৬৬৭ জওয়ানদের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ চলছে। শনিবার সকাল সাড়ে দশটায় বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল রফিকুল ইসলামের সভাপতিত্বে পিলখানার দরবার হলে স্থাপিত বিশেষ আদালত-৫ এ শুরু হয় শুনানি কার্যক্রম। এরআগে দশটার দিকে আদালতে অভিযুক্ত ৬৬৭ জওয়ানকে হাজির করা হয়।
সব আসামিকে আদালতে হাজির করা হয়েছে। বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল মো. রফিকুল ইসলাম আদালতের নেতৃত্ব দিচ্ছেন। শনিবার তিনজনের স্যাগ্রহণ হচ্ছে। এরা হচ্ছেন মামলার বাদী সুবেদার মো. মতিউর রহমান এবং নায়েক মোতালেব ও সিপাহী ফজলুল হক।
প্রসঙ্গত, ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি পিলখানার সদর দপ্তরে সংঘটিত বিডিআর বিদ্রোহে বিডিআরে নিযুক্ত ৫৭ সেনা কর্মকর্তাসহ মোট ৭৩ জন নিহত হন। এরপর গত বছরের নভেম্বরে বিডিআর আইনে বিদ্রোহীদের বিচারের জন্য সরকার ঢাকায় দুটিসহ ৬টি বিশেষ আদালত গঠন করে।



























