মাওয়া-কাওড়াকান্দি রুটে পদ্মার চরে আটকা পড়েছে শাহ মখদুম
মাদারীপুর, ০৪ সেপ্টেম্বর (বিডিন্যাশনাল নিউজ ডটকম):- মাওয়া-কাওড়াকান্দি রুটে পদ্মায় আবারো ২৫টি ছোট-বড় যাত্রীবাহী বাস ও ট্রাকসহ আটকে পড়েছে রো রো ফেরি শাহ মখদুম। সকাল ৮টার দিকে মাওয়া থেকে দেড় কিলোমিটার দূরে কাওলিয়ার চরের কাছে আটকা পড়েছে রো রো ফেরি শাহ মখদুম। উদ্ধারকারী ২টি আইটি জাহাজ দিয়ে শাহ মখদুম ফেরিটির উদ্ধার কাজ চলছে। এদিকে গতকাল শুক্রবার সকাল সাড়ে ৭টায় একই রুটে আটকে পড়া রো রো ফেরি ভাষা শহীদ বরকত প্রায় ২২ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাত ১টায় ফেরিটি কাওরাকান্দি ঘাট থেকে মাওয়ার উদ্দেশ্যে রওয়ানা হয়। কিন্তু ফেরিটি মাওয়া থেকে ৪ কিলোমিটার দূরে কাওলিয়ারচর-হাজরা চ্যানেলের নতুন ডুবোচরের কাছাকাছি আটকে যায়। ফেরিটিতে ২ শতাধিক যাত্রী ছিল।
Added on - September 4, 2010 | Filed under Top Story
পাঠকের মন্তব্য



























