দাবি আদায়ে বিএনপি জনগণের পাশে থাকবে : নজরুল

   

ঢাকা, ০৩ সেপ্টেম্বর (বিডিন্যাশনাল নিউজ ডটকম):- জনগণের দাবি আদায়ে সরকারের মামলা, হামলা, নির্যাতন উপেক্ষা করে বিএনপি মাঠে নামবে বলে জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি আজ শুক্রবার সকালে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৩য় কারামুক্তি দিসব উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন।
নজরুল ইসলাম খান বলেন, জনগনের দাবি আদায়ে বিএনপি কোন রকম ছাড় দেবে না। আওয়ামী লীগ জনগণের দাবির স্বপে কথা বললেও ষড়যন্ত্রের গন্ধ খোঁজে বলে অভিযোগ করেন তিনি।
এ সময় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এনি, কোকোর আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার, ছাত্রদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আ.লীগের কাছ থেকে নতুন ধারার রাজনীতির প্রত্যাশা ছিল। বর্তমানে আ.লীগ যে রাজনীতি করছে তাতে রাজনীতি কলুষিত হচ্ছে। তিনি বলেন, আ.লীগের প্রতিষ্ঠাতা ছিলেন মওলানা আবদুল হামিদ খান ভাসানী। তাকেই তারা স্মরণ করেনি। এটাই সত্য জিয়াউর রহমানই বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক।

Digg This
Reddit This
Stumble Now!
Buzz This
Vote on DZone
Share on Facebook
Bookmark this on Delicious
Kick It on DotNetKicks.com
Shout it
Share on LinkedIn
Bookmark this on Technorati
Post on Twitter
Google Buzz (aka. Google Reader)

Added on - September 3, 2010 | Filed under Top Story
পাঠকের মন্তব্য

Sorry, comments for this entry are closed at this time.

arduino lcdFlush DNSLinksys Router Setup
MP4
MP4
MP4
MP4
192.168.1.1
192.168.1.1
flush dns
MP4
Linksys Router Setup
192.168.1.1
192.168.1.1
reverse phone lookup
phone number lookup