আ.লীগ একদলীয় চেতনায় বিশ্বাসী: রিজভী
ঢাকা, ২৭ জানুয়ারি (বিডিন্যাশনাল নিউজ ডটকম):- সরকারি দল বিএনপির ২৯ জানুয়ারির শান্তিপূর্ণ গণমিছিল বানচালের ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। তিনি বলেছেন, ওইদিন সরকারি দল পাল্টা কর্মসূচি দিয়ে প্রমাণ করেছে তারা হিংসাত্মক ও বাকশালী। শুক্রবার বিকেলে নয়াপল্টনের দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
রিজভী বলেন, সরকার বিরোধী দলের কর্মসূচি সহ্য করতে পারছে না। তারা পাল্টা কর্মসূচি দিয়ে প্রমাণ করেছে আওয়ামী লীগ হিংসাত্মক মনোবৃত্তি ও একদলীয় চেতনায় বিশ্বাসী।
তিনি বলেন, ওইসব চেতনা এখন আর জনগণ গ্রহণ করেনা। বিএনপির শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচি বানচাল করার ষড়যন্ত্র করা হলে আরো কঠোর কর্মসূচি আসবে।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম, ছাত্রদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, সাধারণ সম্পাদক আমীরুল ইসলাম আলিম প্রমুখ।


























































