বৃহস্পতিবার ঘুষ কেলেঙ্কারিতে জড়িত তিনজন খেলোয়াড়কে লন্ডনে তলব
স্পোর্টস ডেস্ক, ০১ সেপ্টেম্বর (বিডিন্যাশনাল নিউজ ডটকম):- পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান ইজাজ বাটের সঙ্গে লন্ডনে দেখা করবেন, তিন ক্রিকেটার পাকিস্তানি খেলোয়াড়দের ঘুষ কেলেঙ্কারির ঘটনা আসলে কোন দিকে যাচ্ছে, সে দিকে ক্রিকেট পাগলদের দৃষ্টি এখন৷ সর্বশেষ খবর হচ্ছে, কেলেঙ্কারিতে যে তিনজন খেলোয়াড়েরর নাম আছে, তাদেরকে বৃহস্পতিবার লন্ডনে ডেকে পাঠানো হয়েছে৷
পাকিস্তান দলের ম্যানেজার ইয়াজ সাঈদ বলেছেন, টেস্ট ক্যাপটেন সালমান বাট, দুইজন বোলার মোহাম্মদ আমির ও মোহাম্মদ আসিফ, পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান ইজাজ বাট এবং ব্রিটেনে পাকিস্তানের হাইকমিশনার ওয়াজিদ শামসুল হাসানের সঙ্গে দেখা করবেন৷ আগে বলা হয়েছিল এই বৈঠকটি বুধবার অনুষ্ঠিত হবে৷
এদিকে নিউজিল্যান্ডের সাবেক ক্যাপটেন ও রেফারি জন রিড বলেছেন, ঘুষ কেলেঙ্কারির সঙ্গে জড়িতদের আন্তর্জাতিক ক্রিকেট থেকে বের করে দেওয়া উচিৎ৷ নিউজিল্যান্ডের হেরাল্ড পত্রিকাকে তিনি বলেন, অবৈধ কাজের সঙ্গে যারা জড়িত, তাদেরকে কঠোর শাস্তি দেওয়ার এটাই উপযুক্ত সময়৷ তিনি বলেন, আর ঘুষ নেওয়ার জন্যে দোষী সাব্যস্ত হলে, তাদেরকে চিরদিনের জন্যে ক্রিকেট থেকে বের করে দেওয়া উচিৎ৷
জন রিড বলেছেন, মোহাম্মদ আমির ও মোহাম্মদ আসিফ ভালো বোলার৷ তবে কেউ যদি এইভাবে ক্যারিয়ার তৈরি করতে চায়, তাহলে তার ক্যারিয়ার তৈরীটা ভেস্তে যাবে। এমনকি তারা তারা সারা জীবনের জন্যেনিষিদ্ধ ঘোষিত হবে ৷



























