খেলায় মনোযোগ দিতে পাক ক্রিকেটারদের প্রতি আফ্রিদির আহ্বান
স্পোর্টস ডেস্ক, ০২ সেপ্টেম্বর (বিডিন্যাশনাল নিউজ ডটকম):- সাবেক পাক টেস্ট অধিনায়ক শহিদ আফ্রিদি অস্ট্রেলিয়ার বিপক্ষে ভরাডুরির পর দলকে মাঝ দরিয়ায় রেখে সরে দাঁড়িয়েছিলেন। বর্তমান ওয়ানডে অধিনায়ক সেই আফ্রিদির মুখে এবার বিপরীত কথা তিনি এখন দলকে নিয়ে ভাবছেন। পাকিস্তানের ক্রিকেটকে বাঁচাতে সবাইকে খেলায় মনোযোগ দেয়ার আহ্বান জানিয়েছেন এ অলরাউন্ডার। স্পট ফিক্সিংয়ের কারণে টানা ৪ দিন সংবাদপত্রের হেডলাইনে জায়গা করে নেয়া পাকিস্তানকে ক্রিকেটের কারণে হেডলাইনে দেখতে চান তিনি। তবে সেটা বাজে ভাবে হেরে নয়, বরং বীরোচিত জয়ের মাধ্যমেই।
আফ্রিদি বলেন, যা ঘটার ঘটে গেছে, এখন আমাদের সামনের দিকে তাকাতে হবে। কোচ ওয়াকার ও তিনি দলের মনোবল বাড়ানোর জন্য কাজ করছেন।
দলের ৩ ক্রিকেটার সালমান বাট, মোহাম্মদ আসিফ ও মোহাম্মদ আমের হাই-অফিসিয়ালদের সঙ্গে বৈঠক করার জন্য লন্ডন রয়েছেন। এ ৩ জন সামারসেটের বিপে আজ মাঠে নামবেন না। তবে ইংল্যান্ডের বিপে তারা মাঠে নামতে পারবেন কিনা, সেটা এখনও পরিষ্কার নয়। বাট অবশ্য জোর গলায় জানিয়েছেন, তারা ফিরে আসবেন। তবে অভিযোগ সত্য প্রমাণিত হলে পরিস্থিতি পাল্টে যাবে। ইতিমধ্যে আমেরের সাথে চুক্তি স্থগিত করেছে কিট স্পন্সর বুমবুম।




























Sorry, comments for this entry are closed at this time.