ইউরো ২০১২ বাছাই পর্বে আজ স্পেন ও নেদারল্যান্ডস মাঠে নামছে
স্পোর্টস ডেস্ক, ০৩ সেপ্টেম্বর (বিডিন্যাশনাল নিউজ ডটকম):- ইউরো ২০১২ সালের বাছাই পর্বে নিজেদের প্রথম ম্যাচে আজ স্পেনের মুখোমুখি হবে লিচটেনস্টেইন। বিশ্বকাপ ফাইনালের পর আজই প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচে মাঠে নামছে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন। এদিকে বিশ্বকাপ রানারআপ নেদারল্যান্ডসের মুখোমুখি হবে সান মারিনো। এ ম্যাচ ছাড়াও পুরো ইউরোজুড়ে আজ আরো ২১ ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, ১১ আগস্ট এস্তোনিয়া-ফারো আইল্যান্ড ম্যাচ দিয়ে ইউরো ২০১২’র বাছাই পর্ব শুরু হয়েছে। স্পেনের জন্য এটা শিরোপা ধরে রাখার মিশন। দুই বছর আগে দেল বস্কের দল ভিয়েনা থেকে ইউরো সেরার খেতাব ছিনিয়ে আনে। স্পেন প্রথম দল হিসেবে ইউরো শিরোপা ধরে রাখতে চায়। টানা দুইবার শিরোপা জিতে নয়া রেকর্ড গড়তে চায় স্পেন।
ইউরো বাছাই পর্বের আজকের ম্যাচ: স্পেন-লিচটেনস্টেইন, নেদারল্যান্ডস-সান মারিনো, কাজাখস্থান-তুরস্ক, বেলজিয়াম-জার্মানি, স্লোভেনিয়া-নর্দান আয়ারল্যান্ড, রোমানিয়া-আলবেনিয়া, লুক্সেমবার্গ-বসনিয়া হার্জেগোভিনা, ফ্রান্স-বেলারুশ, আর্মেনিয়া-আয়ারল্যান্ড, অ্যান্ডোরা-রাশিয়া, স্লোভাকিয়া-মেসিডোনিয়া, ফারো আইল্যান্ড-সার্বিয়া, এস্তোনিয়া-ইতালি, গ্রিস-জর্জিয়া, মন্টেনেগ্রো-ওয়ালেস, ইংল্যান্ড-বুলগেরিয়া, মালদোভা-ফিনল্যান্ড, সুইডেন-হাঙ্গেরি, লাটভিয়া-ক্রোয়েশিয়া, আইসল্যান্ড-নরওয়ে, পর্তুগাল-সাইপ্রাস, লিথুনিয়া-স্কটল্যান্ড।




























Sorry, comments for this entry are closed at this time.