মাথা যন্ত্রনা কমানোর জন্য বিজ্ঞানীদের নতুন আবিস্কার চা
বিডিন্যাশনাল নিউজ ডটকম:- মাথার যন্ত্রণা কমাতে নতুন আবিষ্কার চা। ব্রিটেনের নিউ কাস ইউনিভার্সিটির গবেষকরা মাথার যন্ত্রনা কমানোর জন্য এমই এক চা-এর আবিষ্কার করেছেন। এই পৃথিবীর অধিকাংশ মানুষই বর্তমানে মাথার যন্ত্রনায় ভোগেন। আর এই কথা মাথায় রেখেই বিজ্ঞানীরা এই চা আবিস্কার করেছেন।
বিজ্ঞানীদের আবিস্কৃত এই চা শুধু মাথা ধরাই কমাবে না। এর পাশাপাশি ক্যান্সার প্রতিরোধ েেত্রও এই চা কাযে আসবে। এর সঙ্গে শরীরের কোলেস্টেরল কমাতেও সাহায্য করবে বলে বিজ্ঞানীরা জানিয়েছেন। বিজ্ঞানীরা আবিস্কৃত এই চায়ের নাম দিয়েছে ব্রাজিলিয়ান হাইপ্রিটস ক্রেনাটা৷
ব্রাজিলে শীতের সময় অধিকাংশ মানুষই শীতের প্রকোপ থেকে বাঁচতে এই চা খেয়ে থাকেন। কেমেলিয়া সিননসিস নামে এক প্রকার গাছ থেকে ব্রাজিলিয়ান হাইপ্রিটস ক্রেনাটা তৈরি হয়। এর মধ্যে অ্যান্টি অক্সাইড ছাড়া আরও এমন কিছু উপাদান রয়েছে যা ক্যান্সার ও কোলেস্টেরল কমাতে সাহায্য করে।
বিডিন্যাশনাল নিউজ ডটকম ( ০২ আগস্ট ২০১০)



























