যুদ্ধাপরাধ বানচালে হুমকি-ধামকি বাংলার মানুষ ভয় পায় না : সাহারা
ঢাকা, ০১ সেপ্টেম্বর (বিডিন্যাশনাল নিউজ ডটকম):- যুদ্ধাপরাধের বিচার বানচালে করতে বিচার কাজে নিয়োজিত সংশ্লিষ্টদের বিরুদ্ধে নানা ধরনের হুমকি দেয়া হচ্ছে বলে অভিযোগ করেন স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন। সাহারা বলেন, ‘ইনশাল্লাহ, আমার আশা এসব হুমকি-ধামকিতে বাংলার মানুষও ভয় পাবে না।’
বুধবার শুভ জন্মাষ্টমী উপলে উত্তরায় এক র্যালিতে অংশগ্রহণ শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।
হুমকিতে ভয় না পাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, যারা হুমকি দেয় তারা আমাকেও হুমকি দেয়। কিন্তু আমি কোন হুমকিকে ভয় পাই না। যারা এ ধরনের হুমকি দিচ্ছে তারা খুব শিগগিরই ধরা পড়বে।
যারা হুমকি দিচ্ছে তাদের খুঁজে বের করে আইনে সোপর্দ করে কঠিন শাস্তি দেয়া হবে বলে জানিয়েছেন সাহারা খাতুন।
Added on - September 1, 2010 | Filed under Politics
পাঠকের মন্তব্য



























