দোষী সাব্যস্ত হলে শাওনের বিচার করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
ঢাকা, ০৪ সেপ্টেম্বর (বিডিন্যাশনাল নিউজ ডটকম):- যুবলীগ নেতা ইব্রাহিম হত্যা মামলার সঠিক তদন্ত করা হচ্ছে বলে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এডভোকেট সাহারা খাতুন বলেছেন, দোষীদের বিচারের মুখোমুখি করা হবে। তদন্তে এমপি শাওন দোষী সাব্যস্ত হলে তাকেও বিচারের আওতায় আনা হবে। শনিবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারের বিভিন্ন মার্কেটে আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেণ করতে গিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি অতীতের যে কোনো সময়ের তুলনায় অনেক ভালো। কোথাও চাঁদাবাজি হচ্ছে না দাবি করে তিনি বলেন, একটি মহল সরকারকে বেকায়দায় ফেলতে অপপ্রচার চালাচ্ছে। নীরব চাঁদাবাজির অভিযোগ ভিত্তিহীন।




























Sorry, comments for this entry are closed at this time.