দেশ আজ গভীর সঙ্কটে আছে : ফখরুল
ঢাকা, ০৪ সেপ্টেম্বর (বিডিন্যাশনাল নিউজ ডটকম):- সরকার দেশকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল বলে অভিযোগ করে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশ আজ গভীর সঙ্কটের মধ্যে আছে। সরকার জঙ্গি রাষ্ট্র করতে পরিকল্পিতভাবে প্রচারণা চালাচ্ছে বলেও তিনি অভিযোগ করেন। তিনি আজ দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে তারেক রহমানের ৩য় কারামুক্তি দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় এ অভিযোগ করেন। এসময় তিনি বলেন, জঙ্গি রাষ্ট্র তৈরির পরিকল্পনা হিসেবে তারেক রহমানের উপর নির্যাতন করা হয়েছে। সরকার বিরোধী দলের নেতা-কর্মীদের উপর হামলা-মামলা করে দেশকে কারগারে পরিণত করেছে।দেশ আজ গভীর সঙ্কটে আছে : ফখরুল
ঢাকা, ০৪ সেপ্টেম্বর (বিডিন্যাশনাল নিউজ ডটকম):- সরকার দেশকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল বলে অভিযোগ করে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশ আজ গভীর সঙ্কটের মধ্যে আছে। সরকার জঙ্গি রাষ্ট্র করতে পরিকল্পিতভাবে প্রচারণা চালাচ্ছে বলেও তিনি অভিযোগ করেন। তিনি আজ দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে তারেক রহমানের ৩য় কারামুক্তি দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় এ অভিযোগ করেন। এসময় তিনি বলেন, জঙ্গি রাষ্ট্র তৈরির পরিকল্পনা হিসেবে তারেক রহমানের উপর নির্যাতন করা হয়েছে। সরকার বিরোধী দলের নেতা-কর্মীদের উপর হামলা-মামলা করে দেশকে কারগারে পরিণত করেছে।আলোচনা সভায় সভাপতিত্ব করেন দলে ভাইস-চেয়ারম্যান বেগম সেলিমা রহমান। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খাঁন, বিরোধী দলীয় চিফ হুইপ জয়নাল আবেদিন ফারুক, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, যুগ্ম মহা সচিব রুহুল কবীর রিজভী প্রমুখ।
























