কোকোর প্যারোল বাতিল হলেই তাকে বিচারের মুখোমুখি করা হবে : হানিফ
ঢাকা, ০২ সেপ্টেম্বর (বিডিন্যাশনাল নিউজ ডটকম):- জাতীয় সংসদের বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর প্যারোল আদালত বাতিল হলে তাকে বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। তিনি আজ বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডিস্থ প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।
এসময় তিনি বলেন, বিগত সরকার ক্ষমতায় থাকাকালে ক্ষমতা ছাড়ার কিছুদিন আগে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ১৮৫টি লাগেজ নিয়ে সৌদি আরবে গিয়েছিলেন। লাগেজ গুলোতে কি ছিল, এ বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষ হলেই প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে বলেও জানান তিনি।
Added on - September 2, 2010 | Filed under Politics
পাঠকের মন্তব্য



























