সড়ক দুর্ঘটনায় আহত নওগাঁর ওসির মৃত্যু
ঢাকা, ২৭ জানুয়ারি (বিডিন্যাশনাল নিউজ ডটকম):- মৃত্যুর কাছে হার মানলেন নওগাঁ সদর থানার ওসি আব্দুল লতিফ (৪৭)। সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার পর চিকিৎসাধিন তাকা অবস্থায় গতকাল রাত ১টার দিকে রাজধানীর উত্তরার লুবানা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আব্দুল লতিফের বাড়ি সিরাজগঞ্জের বেলকুচি থানার সাগুনা গ্রামে। নিহতের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
উল্লেখ্য, গত ১১ই জানুয়ারি উত্তরায় জসিমউদ্দিন মোড়ে তিনি গাড়ি চাপায় মাথা ও পাঁয়ে প্রচণ্ড আঘাত পান। এরপর থেকে রাজধানীর বিভিন্ন হাসপাতালে তার চিকিৎসা চলছিল। মৃত্যুর আগে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়।
নিহতের বড় ভাই আব্দুর রশিদ জানান, সমপ্রতি ঠাকুরগাঁও থেকে তাকে নওগাঁ সদর থানায় বদলী করা হয়। কিন্তু কাজে যোগদানের আগেই বিশ্ব ইজতেমার অতিরিক্ত দায়িত্বের জন্য তাকে ঢাকায় নিয়ে আসা হয়। দায়িত্ব পালনকালে তিনি দুর্ঘটনায় আহত হন। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।


























































