পাবনায় সন্ত্রাসীদের হাতে যুবলীগ কর্মী খুন, আটক ২
পাবনা, ০৪ সেপ্টেম্বর (বিডিন্যাশনাল নিউজ ডটকম):- পাবনার সুজানগরে দলের অভ্যন্তরীণ কন্দোলের জের ধরে প্রতিপক্ষ গ্রুপের সন্ত্রাসীদের হামলায় প্রাণ দিতে হলো আবু বকর সিদ্দিক (৩০) নামের এক স্থানীয় যুবলীগ কর্মীকে। আজ শনিবার সকালে ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ দু’জনকে গ্রেপ্তার করেছে। নিহত আবু বকর সুজানগর উপজেলার হোগলাডাঙ্গি গ্রামের লায়েন আলী খাঁ’র ছেলে। গ্রেপ্তারকৃতরা হলেন, সুজানগর উপজেলার গোয়ালবাড়ী গ্রামের মৃত খোরশেদ আলীর ছেলে ওসমান গণি (৪০) ও একই গ্রামের জামাল প্রামানিকের ছেলে সন্তোষ আলী (৫০)।
পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, শুত্রবার রাত ১২টার দিকে আবু বকর সিদ্দিক স্থানীয় সিনেমা হলের সামনে একটি চা দোকানে বসে ছিলেন। এ সময় ১০/১২ জনের একদল দূর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে ফেলে রেখে পালিয়ে যায়।
পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবু বকরকে মৃত ঘোষণা করেন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে এবং শনিবার সকালে লাশ ময়না তদন্তের জন্য পাবনা মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র দাবি করেছে, সুজানগর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবুল কাশেম এবং সাধারণ সম্পাদক ওহাব গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জের ধরে বক্কার খুর হয়েছে বলে জানা গেছে।
এ ব্যাপারে থানায় ১টি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ জানায়। লাশ ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে। হত্যাকাণ্ডের পর সুজানগরে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে উত্তেজনা চলছে।
এ ঘটনায় সুজানগর থানায় একটি হত্যা মামলা দায়ের হযেছে।




























Sorry, comments for this entry are closed at this time.