এতিমদের শিক্ষা-স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে সরকার প্রকল্প হাতে নিচ্ছে : হাসিনা
ঢাকা, ০৪ সেপ্টেম্বর (বিডিন্যাশনাল নিউজ ডটকম):- জেলা-উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে দুঃস্থ ও এতিম শিশুদের শিক্ষা-স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে সরকার প্রকল্প নিতে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলে আয়োজিত বিভিন্ন সময়ের রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ কথা বলেন। রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি যাদুঘর এ অনুষ্ঠানের আয়োজন করে।
শেখ হাসিনা বলেন, স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের প্রতিটি শিশুকে সোনারবাংলা গড়ার উপযোগী করে গড়ে তোলার জন্য কাজ করে গেছেন। বর্তমান আওয়ামী লীগ সরকারও সে লক্ষে কাজ করছে।




























Sorry, comments for this entry are closed at this time.