প্রথম আলো সম্পাদকের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে ব্যাবস্থা নেওয়া হবে : শাজাহান খান
ঢাকা, ৩ সেপ্টেম্বর (বিডিন্যাশনাল নিউজ ডটকম ):- বহুল প্রচারিত দৈনিক প্রথম আলো পত্রিকার সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে ২১ আগস্টের গ্রেনেড হামলার সাথে সম্পৃক্ততার অভিযোগ উঠেছে। আজ শুক্রবার দুপুরে জাতীয় প্রেস কাবে “আসন্ন ঈদ-উল ফিতরে ঘরমুখো মানুষের নির্বিঘœ যাতায়াতে পরিবহন সেক্টরের করণীয়” শীর্ষক আলোচনা সভায় নৌ-পরিবহন মন্ত্রী শাহজাহান খান বলেছেন, ২১ আগস্টের গ্রেনেড হামলায় অভিযুক্তদের সাথে দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের সংশ্লিষ্টতার যে অভিযোগ উঠেছে তা জাতিকে নিরাশ করেছে। মতিউর রমানের বিরুদ্ধে এ অভিযোগ সত্য বলে প্রমাণিত হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে উল্লেখ করেন তিনি। মুক্তিযোদ্ধা বিদ্যুৎ চৌধুরীর সভাপতিত্বে বাংলাদেশ নির্যাতন প্রতিরোধ সোসাইটি আয়োজিত আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, বিচারপতি হাবিবুর রহমান খান। আলোচনা সভায় নৌ-পরিবহন মন্ত্রী আরও বলেন, বর্তমান সরকারের সঠিক ও সময় উপযোগী সিদ্ধান্ত নেয়ায় পূর্বের যে কোন ঈদের চেয়ে এই ঈদে যাত্রীদের ভোগান্তি কম হবে। ঈদে ঘরমুখো যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান।



























