চট্টগ্রামের রাউজান পৌরসভা বিএনপি নেতা মঞ্জুরুল হক আটক
চট্টগ্রাম, ০৪ সেপ্টেম্বর (বিডিন্যাশনাল নিউজ ডটকম):- চট্টগ্রামের রাউজান পৌরসভা বিএনপি নেতা পৌর সাধারণ সম্পাদক শেখ মঞ্জুরুল হককে শুক্রবার রাতে গ্রেফতার করেছে পুলিশ। জানা গেছে গোপন বৈঠক করার সময় তাকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠকের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া, তার বিরুদ্ধে সন্ত্রাস, চাঁদাবাজি ও ডাকাতির অভিযোগে ৪ টি মামলাও রয়েছে।
পুলিশ সুত্রে জানা গেছে, গোপন খবরের ভিত্তিতে শুক্রবার রাত সোয়া আটটার দিকে পৌরসভার সুলতানপুর এলাকায় গোপন বৈঠক করার সময় তাকে গ্রেফতার করা হয়েছে। এ সময় অন্যরা পালিয়ে যায়। শেখ মঞ্জুরুল বিভিন্ন মামলার পালাতক আসামি বলে জানান পুলিশ।




























Sorry, comments for this entry are closed at this time.