অবসরের চিন্তা নেই আরো সাড়ে ৮ বছর ক্ষমতায় থাকবো: এরশাদ
ঢাকা, ৩ সেপ্টেম্বর (বিডিন্যাশনাল নিউজ ডটকম):- জাতীয় পার্টি চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, আগামী নির্বাচনের আরো সাড়ে ৩ বছর বাকি। সেই নির্বাচনে যদি মহাজোট জয় লাভ করে তবে আমরা (জাপা) আরো ৫ বছর ক্ষমতায় থাকবো। এরপরের নির্বাচনের আরো সাড়ে ৮ বছর বাকি। তাই এখনই অবসরের চিন্তা করে লাভ নেই। আগামী নির্বাচনই এরশাদের শেষ নির্বাচন হিসেবে বিভিন্ন মিডিয়ায় সংবাদ প্রকাশিত হওয়ায় সাংবাদিকদের সমালোচনা করেন তিনি এ কথা বলেন। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের মাল্টিপারপাস হলে ইফতার পূর্ব এক সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন এরশাদ। অনুষ্ঠানে তিনি বলেন, আমাকে নিয়ে নানা খবর প্রকাশ হয়। যা বলি তাও প্রকাশ হয়, যা বলি না তাও প্রকাশ হয়।
এরশাদ বলেন, এখনকার ইফতার পার্টিগুলো আর ইফতার পার্টি নেই। সব রাজনৈতিক পার্টিতে পরিণত হয়েছে। তাই আমিও এ ইফতার পার্টিতে দুএকটা রাজনৈতিক কথা বলবো। এসময় তিনি আপে প্রকাশ করে জানান, কুমিল্লা থেকে সেনাজীবন শুরু করলেও রাজনীতির কারণে গত ১৪ বছর কুমিল্লা যেতে পারেননি তিনি।



























