ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন
ঝালকাঠি প্রতিনিধি, ২৭ জানুয়ারি (বিডিন্যাশনাল নিউজ ডটকম):- ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির নির্বাচন বৃহস্পতিবার সন্ধা ৭ টার দিকে শান্তিপূর্নভাবে সম্পন্ন হয়েছে। এ নির্বাচনে জাতীয়তবাদী আইনজীবী ফোরাম প্যানেলের হুমায়ুন কবির বাবুল সভাপতি ও শাহাদাত হোসেন সম্পাদক নির্বাচিত হয়েছেন। অন্য নির্বাচিতরা হলেন- সহ-সভাপতি মোফাজ্জেল হোসেন, যুগ্ম সম্পাদক শাহাদাত হোসেন (৩), মোঃ সোহেল আকন, বিএম আমিনুল ইসলাম, ভিজিল্যান্স উপ-পরিষদের সদস্য মোঃ শহিদুল ইসলাম মন্টু, মুঃ তৈয়বুর রহমান তীরন্দাজ, ভর্তি উপ পরিষদ সদস্য মোসাঃ মোর্শেদা বেগম।
এ ছাড়া আওয়ামী আইনজীবী সমন্বয় পরিষদের কার্যনির্বাহি সদস্য জয়নাল আবেদীন ও লাইব্রেরী মোঃ জাকির হোসেন হাওলাদার নির্বাচিত হয়েছেন। এদিকে নির্বাচিত কমিটিকে বিভিন্ন রাজনৈতিক ও
সামাজিক সংগঠন শুভেচ্ছা জানিয়েছেন। এ নির্বাচনে ১১ টি পদে ২২ জন প্রতিন্ধীতা করছে।
এ ব্যাপারে নির্বাচন কমিশনার এ্যাড. মুন্সি আবুল কালাম আজাদ জানান, সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত শান্তিপূর্নভাবে এক টানা ভোট গ্রহণ হয়েছে। তিনি জানান, এ নির্বাচনে ১২৬ জন ভোটারদের মধ্যে ১২২ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।


























































