বিমান দুর্ঘটনায় নিউজিল্যান্ডে নিহত ৯ জন
ইন্টারন্যাশনাল ডেস্ক, ০৪ সেপ্টেম্বর (বিডিন্যাশনাল নিউজ ডটকম):- নিউজিল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় দ্বীপের পর্যটন এলাকা ফক্স গ্লাসিতে বিমান দুর্ঘটনার ঘটনা ঘটেছে। জানা গেছে আজ শনিবার সকালে উড্ডয়নের পরপরই বিমানটি বিস্ফোরিত হলে একজন ক্রুসহ সকল যাত্রীই প্রাণ হারায়। বিমানটিতে একজন ক্রু ও চারজন বিদেশীসহ আটজন যাত্রী ছিল।
জানা গেছে, স্কাইডাইভিং কোম্পানির বিমানটি আটজন যাত্রী নিয়ে ফক্স গ্লাসি থেকে আলতোশ যাচ্ছিল। কিন্তু উড্ডয়নের কিছুক্ষণ পরই বিমানটি আকাশে বিস্ফোরিত হয়।
পুলিশ জানায়, নিহতদের মধ্যে যুক্তরাষ্ট্র, আয়ারল্যান্ড, অস্ট্রেলিয়া ও জার্মানির নাগরিক আছে। পাইলট ও বাকি ৪ যাত্রী নিউজিল্যান্ডের নাগরিক। তবে কারো পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে নিউজিল্যান্ড হেরাল্ড জানিয়েছে, বিমানটি বিস্ফোরিত হলে প্রথমে আকাশে একটি অগ্নিকুণ্ডলির মতো দেখাচ্ছিল। কিছুণের মধ্যেই ধোঁয়ায় ছেয়ে যায় চারদিক।




























Sorry, comments for this entry are closed at this time.