পাকিস্তানের একটি শোভাযাত্রায় আত্মঘাতী বোমা হামলায় নিহত ৫৪, আহত দেড় শতাধিক

   

ইন্টারন্যাশনাল ডেস্ক, ০৪ সেপ্টেম্বর (বিডিন্যাশনাল নিউজ ডটকম):- পাকিস্তানের কোয়েটা শহরে শুক্রবার এক আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৫৪ জন নিহত হয়েছেন৷ আহত হয়েছেন কমপক্ষে ১৬০ জন৷ শিয়া মুসলমানদের একটি শোভাযাত্রায় এই বোমা হামলা চালানো হয়৷এই চলতি সপ্তাহে দুটি বড় ধরনের বোমা হামলা চালানো হলো শিয়াদের ওপর৷ গত বুধবার লাহোরে শিয়াদের আরেকটি শোভাযাত্রায় চালানো বোমা হামলায় ৩৩ জন নিহত হয়েছেন৷ পাকিস্তানে ৮০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত ২ কোটি মানুষ যখন জীবন বাঁচাতে লড়ছেন তখনই পরপর দুটি বোমা হামলা হলো দেশটিতে৷ পাকিস্তান সরকারকে চাপের মধ্যে রাখতে শিয়াদের ওপর প্রায়ই হামলা চালাচ্ছে সুন্নি সমর্থিত আল কায়েদা জঙ্গিরা৷ আল কায়েদা জঙ্গিরা এই বোমা হামলার দায়িত্ব স্বীকার করেছে এবং শুক্রবার সকালে লাহোরে বোমা হামলার দায়িত্ব স্বীকার করেছে তারা৷
এই দায়িত্ব স্বীকারের পাশাপাশি আল কায়েদা, যুক্তরাষ্ট্র এবং ইউরোপে শিগগিরি হামলা চালানোর হুমকি পুনর্ব্যক্ত করেছে৷ ফিলিস্তিনের জনগণের একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবির প্রতি সমর্থন জানিয়ে, শিয়া ইসলামিয়া ছাত্র সংগঠন আয়োজিত শোভাযাত্রায় শুক্রবার এই বোমা হামলা চালানো হয়৷ প্রতি বছর রমজান মাসের শেষ শুক্রবার শিয়ারা পাকিস্তানে এই শোভাযাত্রা বের করে৷
এদিকে স্মরণকালের ভয়াবহ বন্যার ধাক্কা ও ক্ষতি কাটিয়ে ওটার আগেই এই দুই বোমা হামলা পাকিস্তান সরকারকে ফেলেছে চাপের মধ্যে৷ যুক্তরাষ্ট্র পাকিস্তানের সংখ্যালঘু শিয়াদের ওপর এই হামলাকে তিরস্কারযোগ্য অপরাধ বলে অভিহিত করে হামলার নিন্দা জানিয়েছে৷
পাকিস্তানের পদস্থ পুলিশ কর্মকর্তা হামিদ শাকিল কোয়েটায় বোমা হামলায় ৫৪ জন নিহত এবং প্রায় ১৬০ জন আহত হবার খবর নিশ্চিত করেছেন৷ শোভাযাত্রায় হামলায় হতাহতদের পাশাপাশি বহু যানবাহনে আগুন ধরে যায়৷ আর এর কয়েক ঘন্টা পরেই আল কায়েদা হামলার দায়িত্ব স্বীকার করে বলে, শিয়াদের হাতে কট্টরপন্থী সুন্নি নেতাদের মৃত্যুর বদলা নিতেই এই হামলা চালানো হয়েছে৷
পাকিস্তানের শীর্ষস্থানীয় তালেবান নেতা এবং আত্মঘাতী বোমা হামলার পরামর্শদাতা ক্বারী হুসেইন মেহসুদ রয়টার্সকে বলেন, কোয়েটায় বোমা হামলার দায়িত্ব স্বীকার করতে আমরা গর্ব বোধ করছি৷

Digg This
Reddit This
Stumble Now!
Buzz This
Vote on DZone
Share on Facebook
Bookmark this on Delicious
Kick It on DotNetKicks.com
Shout it
Share on LinkedIn
Bookmark this on Technorati
Post on Twitter
Google Buzz (aka. Google Reader)

Added on - September 4, 2010 | Filed under International
পাঠকের মন্তব্য

Sorry, comments for this entry are closed at this time.

arduino lcdFlush DNSLinksys Router Setup
MP4
MP4
MP4
MP4
192.168.1.1
192.168.1.1
flush dns
MP4
Linksys Router Setup
192.168.1.1
192.168.1.1
reverse phone lookup
phone number lookup