পশ্চিমবঙ্গে সিপিএমের হাতে সংবাদ মাধ্যম আক্রান্ত হওয়ার অভিযোগ
কলকাতা, ০৪ সেপ্টেম্বর (বিডিন্যাশনাল নিউজ ডটকম):- পশ্চিমবঙ্গের পশ্চিমমেদিনীপুরের জঙ্গলমহলে খবর সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত হল সংবাদ মাধ্যম। সিপিএম বাহিনীর হাতে আক্রান্ত হয় বলে অভিযোগ। প্রিন্ট মিডিয়া এবং ইলেট্রনিক্স মিডিয়ার বেশ কয়েকজন সাংবাদিক এবং ফটোগ্রাফার আহত হন। মেদিনীপুর মেডিক্যাল কলেজে তাদের প্রাথমিক চিকিৎসা করানো হয়। এব্যাপারে পুলিশের কাছেও অভিযোগ দায়ের করা হয়েছে।
খবরসংগ্রহের জন্য বেশ কয়েকটি সংবাদ মাধ্যমের প্রতিনিধি পিরাকাটা এলাকায় যায়। পিরাকাটা সিআরপিএফ ক্যাম্পের কাছেই হঠাৎ একদল মানুষ তাদের উপর আক্রমন চালায়। কিছু বুঝে ওঠার আগেই বাঁশ, লাঠি এবং ধাড়ালো অস্ত্র নিয়ে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের উপর আক্রমন হানে তারা। আহত হন সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা। লুট করা হয় তাদের ক্যামেরা এবং মোবাইল।ভাঙচুর করা হয় তাদের গাড়িগুলি। সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের অভিযোগ সিআরপিএফ ক্যাম্পের পাশেই সিপিএমের স্বশস্ত্র ক্যাম্পের লোকেরাই তাদের উপর এই আক্রমন চালায়। তারা জানায় জঙ্গলমহলে সিপিএমের স্বসস্ত্র ক্যাম্পের অস্তিত্বের খবর যাতে সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা প্রকাশ না করতে পারে তার জন্য তাদের উপর এই হামলা। তবে ঘটনার কিছুক্ষন পরে ক্যাম্পে উপস্থিত সিপিএম নেতারা বাইরে বেরিয়ে এসে ঘটনার জন্য দূঃখ প্রকাশ করেন । কয়েকটি মোবাইল এবং ক্যামেরা ফেরত দিলেও বেশ কয়েকটি মোবাইল এখনো পাওয়া যায়নি বলে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের অভিযোগ।
এদিকে এই ঘটনার পর তৃনমূল নেত্রী মমতা ব্যানার্জী এবং কেন্দ্রীয় স্বরাস্ট্রমন্ত্রী চিদম্বরমের আভিযোগ ঠিক বলে মনে করছে রাজনৈতিক মহল। উল্লেখ্য, বেশ কিছুদিন ধরেই তাদের অভিযোগ জঙ্গলমহলে ক্ষমতা পুর্নদ্ধারের জন্য সিপিএম সেখানে স্শস্ত্র ক্যাম্প তৈরী করেছে বলে অভিযোগ উঠেছে।




























Sorry, comments for this entry are closed at this time.