পাবনায় অ্যানথ্রাক্স আক্রান্ত ৭ রোগী সনাক্ত
বিডিন্যাশনাল নিউজ ডটকম:- পাবনার সাঁথিয়া উপজেলায় দুই দিনে সম্প্রতি আলোচিত অ্যানথ্রাক্স আক্রান্ত আরো সাত জন রোগী সনাক্ত করা হয়েছে। এ পর্যন্ত অত্র জেলায় অ্যানথ্রাক্স ভাইরাসে মোট ২৬ জন নারী-পুরুষ ও শিশু আক্রান্ত হলো। নতুন আক্রান্তরা হলেন- উপজেলার বড় পাথাইল গ্রামের স্বপ্না (৮), ছোট পাথাইল গ্রামের নাজমুল (১৭), আঞ্জুয়ারা খাতুন (২৫), রেনু খাতুন (৪৫), শাহীনুর আলম (৩৫), নাগডেমরা গ্রামের আব্দুস সালাম (৫৫) ও যমুনা বেওয়া (৪৫)। আক্রান্ত এলাকায় চিকিৎসা কাজে নিয়োজিত মেডিকেল টিমের প্রধান ডাঃ আব্দুল আলিম জানান, সোমবার ও মঙ্গলবার দুপুর পর্যন্ত সাত এবং এর আগে গত রবিবার ১৯ জন অ্যানত্রাক্স আক্রান্ত রোগী সনাক্ত করা হয়।
এদিকে আক্রান্ত মানুষকে এন্টিবায়োটিক এবং গবাদি পশুকে ভ্যাকসিন দেয়ার কার্যক্রম অব্যাহত রয়েছে। আক্রান্ত এলাকায় ব্যাপকহারে আতঙ্ক বিরাজ করছে। ইতিমধ্যে অ্যানথ্রাক্সে আক্রান্ত হয়ে অনেক গরু মারা গেছে।




























Sorry, comments for this entry are closed at this time.