খাবারের পূর্বে পানি পান ওজন কমাতে সহায়ক
বিডিন্যাশনাল নিউজ ডেস্ক :- সম্প্রতি যুক্তরাষ্ট্রের রসায়ন সমিতির গবেষকরা বোস্টনে তাদের বার্ষিক সভায় বলেন, খাবারের পূর্বে পানি পান শরীরের অতিরিক্ত ওজন কমাতে সহায়ক হিসেবে কাজ করে। গবেষকরা জানিয়েছেন, তিন বেলা খাবারের পূর্বে নিয়মিত ২ গ্লাস করে পানি পান করলে প্রতিদিন গড়ে প্রায় ৫ মিলিগ্রাম ওজন কমে। গবেষক দল এই পরীক্ষার জন্য ৪৮ জন প্রাপ্ত বয়স্ক ব্যক্তিকে ২টি দলে ভাগ করে ১২ সপ্তাহ ধরে পর্যবেণ চালায়। পরীক্ষার অংশ গ্রহণকারী প্রত্যেকের বয়স ছিল ৫৫-৭৫ এর মধ্যে। দুটি দলের মধ্যে প্রথম দলে কোন সদস্যকে খাবার আগে পানি খেতে দেয়া হয়নি। অপর দলের সকল সদস্যকে খাবারের আগে ২ গ্লাস করে পানি খাওয়ানো হয়। পর্যবেক্ষনে দেখা গেছে, প্রথমটি থেকে দ্বিতীয় দলের সদস্যদের ওজন আগের থেকে অনেক কমে গেছে। গবেষকরা জানান, খাবার খাওয়ার আগে পানি খেলে লিকুইড সঠিক মাত্রায় থাকে যার কারণে পাকস্থলী হয় ক্যালরিহীন। গবেষকরা বলেন, স্বাস্থ্য সচেতন সবাই এ সহজ পদ্ধতির মাধ্যমে তাদের স্বাস্থ্য সুন্দর করে তুলতে পারেন। আর ওজন কমাতে সার্জারি বা জটিল সব নিয়ম বর্জন করা উচিত।
বিডিন্যাশনাল নিউজ ডেস্ক (ঢাকা, ২৫ আগস্ট ২০১০)



























