২০৯ জন সহকারী জজ নিয়োগ দেয়া হয়েছে
বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন অস্থায়ী ভিত্তিতে সহকারী জজ বা জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পদে ২০৯ জনকে নিয়োগ দেয়া হয়েছে। নিয়োগপ্রাপ্তরা যোগদানের তারিখ থেকে ২ বছর শিক্ষানবিস স্তরে থাকবেন। এই মেয়াদ আরো ২ বছর বা তারও অধিক বাড়তে পারে বলে জানা গেছে।














