মুক্ত কলাম
কাওসার মাহমুদ (কোপেনহেগেন, ডেনমার্ক): বাংলাদেশে গণতন্ত্রের সংজ্ঞা এখন নির্বাচনে সংখ্যাগরিষ্ট জনগণের রায় বা শাসনে রুপ নিয়েছে বললে হয়ত কেউ দ্বিমত করবেন না। একই সাথে বাংলাদেশে প্রচলিত দ্বিধারার রাজনীতিতে এই সংখ্যাগরিষ্ট জনগণের রাজনৈতিক দায়বদ্ধতা কোথায় তাও কিন্তু মোটামোটি পরিস্কার নয়। জনগণের সঠিক রাজনৈতিক চেতনার উন্মেষ না ঘটলে দ্বিধারার রাজনৈতিক দলগুলোর আনুগত্য কিংবা দাসত্বেই আমাদের গণতন্ত্র ঘুরপাক [...]
Posted by agm onFebruary 2, 2012
ভারতের মন্ত্রী এক সময় বলেছিলেন, সীমান্তে আর একটি গুলির ঘটনা ঘটবে না। বাংলাদেশের মানুষ খুশি হয়েছিল। কিন্তু মাস না যেতেই একই ঘটনার পুনরাবৃত্তি। সাধারণ মানুষের মনে সন্দেহের দানা বড় হতে শুরু করেছে। বেশি দূরে যাওয়ার প্রয়োজন নেই। আমরা মালয়েশিয়া ও সিঙ্গাপুর বর্ডারের দিকে তাকাতে পারি, এক দেশের নাগরিক অন্য দেশে যেতে কোনো ভিসার প্রয়োজন পড়ে [...]
Posted by agm onFebruary 2, 2012
বায়ান্ন সালে সংঘটিত রাষ্ট্রভাষা আন্দোলনের বয়স ষাট বছর হচ্ছে এবার। ষাট বছর পরও রাষ্ট্র ও সমাজের ভাষা হতে পারেনি বাংলা। এখন দেশ স্বাধীন। বাংলা রাষ্ট্রভাষা। কিন্তু রাষ্ট্রের প্রধান প্রধান ক্ষেত্রের ভাষা আজও বাংলা হয়নি। এটা কারও ব্যক্তিগত সমস্যা নয়। আমাদের সমাজ ও রাষ্ট্রের সমষ্টিগত সমস্যা। অনেক অত্যাচার, জুলুম, নিপীড়ন সহ্য করে বাংলা ভাষা টিকে আছে। [...]
Posted by agm onFebruary 2, 2012
সময় টিভি চ্যানেলকে অভিনন্দন। তারা প্রখ্যাত সাহিত্যিক ও শিক্ষাবিদ ড. মুহম্মদ জাফর ইকবালকে নিয়ে একটি চমৎকার অনুষ্ঠান প্রচার করছে। অনুষ্ঠানটির নাম ‘সরাসরি: মুহম্মদ জাফর ইকবাল’। প্রতি শুক্রবার সকাল ১০টায় প্রচারিত এই অনুষ্ঠানে ড. ইকবাল ছাত্রছাত্রীদের নানা প্রশ্নের জবাব দেন। প্রতিটি অনুষ্ঠান পূর্বঘোষিত একটি বিষয়কেন্দ্রিক হয়ে থাকে, যদিও ছাত্রদের প্রশ্ন সব সময় একটি বিষয়েই সীমাবদ্ধ থাকে [...]
Posted by agm onFebruary 2, 2012
শেয়ারবাজার পরিস্থিতি বিষয়ক মন্তব্য প্রতিবেদনের শেষ পর্ব বড় বিষণ্ন মন নিয়েই লিখতে বসেছি। গত সোমবার এক তরুণ বিনিয়োগকারী তার ৭০ লাখ টাকার পুঁজি হারানোর মনোবেদনা সইতে না পেরে অসহায় স্ত্রী এবং চার বছরের একমাত্র আদরের শিশু কন্যাটিকে কঠিন জীবন সংগ্রামে এই সংসার সমুদ্রে নিঃসঙ্গ ফেলে রেখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। সেই ট্রাজেডির সব দায়দায়িত্ব [...]
Posted by agm onFebruary 1, 2012
কেউ যদি আমাকে গণতন্ত্র এবং বস্তুনিষ্ঠ ও শক্তিশালী সংবাদপত্রের মধ্যে একটিকে বেছে নিতে বলে, আমি দ্বিতীয়টি বেছে নেব। যেখানে স্বাধীন ও শক্তিশালী সংবাদপত্র রয়েছে, সেখানে মানুষ তার পছন্দমতো একটি সরকার পদ্ধতি বেছে নিতে পারে। স্বাধীন, বস্তুনিষ্ঠ সংবাদপত্রহীন গণতান্ত্রিক সরকার জনগণের আশা-আকাঙ্কা পূরণ করতে পারে না। ব্রিটিশ ঔপনিবেশিক যুগে বাংলাদেশের মানুষ দেশের স্বাধীনতার জন্য সংগ্রাম শুরু [...]
Posted by agm onFebruary 1, 2012
সপ্তদশ শতাব্দীতে একজন বাঙালি মুসলমান কবি লিখেছিলেন, ‘যে সবে বঙ্গেত জন্মি হিংসে বঙ্গবাণী। সে সব কাহার জন্ম নির্ণয় ন জানি’ কবি আবদুল হাকিম যখন এই পঙিক্তটি লেখেন তখন ভারতবর্ষে মোগল রাজত্ব, ফার্সি ও উর্দুর ব্যবহার ছিল দাফতরিক, সরকারি ও রাষ্ট্রীয় কর্মকাণ্ডে। মাদ্রাসা আর মক্তবে আরবি চর্চা, হিন্দুদের টোলে সংস্কৃত। পালি ভাষার প্রচলন ছিল বৌদ্ধ সম্প্রদায়ে। [...]
Posted by agm onFebruary 1, 2012
গত ২৫ জানুয়ারি সকালের খবর পত্রিকায় প্রথম পাতায় যে ছবিটি ছাপা হয়েছে, তাতে করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়টির ভবিষ্যত্ নিয়ে চিন্তিত হয়ে পড়েছি। ছবিতে দেখা যাচ্ছে ছাত্রলীগের কয়েক সশস্ত্র কর্মী হাতে বঁটি নিয়ে ছাত্রলীগেরই অপর পক্ষকে ধাওয়া করছে। কোনো কোনো পত্রিকায় কাটা রাইফেল হাতে ছাত্রলীগ কর্মীর ছবিও ছাপা হয়েছে। এই যে ছবি, এই ছবি কী বলে? জগন্নাথ [...]
Posted by agm onFebruary 1, 2012
আমি একটি চিঠির খাম পেলাম। ওপরে ‘কুতুববাগ দরবার শরীফ’ লেখা। আগ্রহ সহকারে খুললাম। ভেতরে এক হ্যান্ডবিল, অনেক পীর-কামেলের লেখাসংবলিত। হ্যান্ডবিল পড়তে অনেক কষ্ট হয়েছে। নানা উপাধিসংবলিত অনেক সাধক পুরুষের নামের সঙ্গে মুজাদ্দেদি, কাদরি ও চিশতি কুতুববাগের নাম দেখলাম। ‘ওরস’-এ দাওয়াত করেছেন। ‘আত্মশু্দ্ধি দেল জিন্দা ইবাদতে হুজুরি’-এর দাওয়াত যেদিন পেলাম, ২৫ জানুয়ারি সংসদ অধিবেশন ছিল। সংসদে [...]
Posted by agm onFebruary 1, 2012
হঠাৎ করেই দেশের রাজনীতি উত্তপ্ত হয়ে উঠেছে। বিএনপির গণমিছিল কর্মসূচিকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে সংঘাত-সংঘর্ষের ঘটনা ঘটেছে। চাঁদপুর ও লক্ষ্মীপুরে পুলিশের গুলিতে চারজন মারা গেছেন। এই প্রেক্ষাপটে রাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আবদুল মান্নান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল ৩০ জানুয়ারি বিএনপির গণমিছিল শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে, শান্তিপূর্ণভাবে কর্মসূচি [...]
Posted by agm onJanuary 31, 2012