১৫ বছর পর শাবিতে পূর্নর্মিলনী হতে যাচ্ছে
শাবি, ০৩ সেপ্টেম্বর (বিডিন্যাশনাল নিউজ ডটকম):- ২০ বছরের ইতিহাসে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১ম সাবেক শিক্ষর্থীদের নিয়ে একটি পুনর্মিলনী আয়োজন করতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন । আগামী ২৪-২৫ ডিসেম্বর অনুষ্ঠানের সম্ভাব্য তারিখ নির্ধারন করা হয়েছে। বৃহষ্পতিবার বিশ্ববিদ্যালয় কনফারেন্স রূমে এক সাংবাদিক সম্মেলনে ভিসি প্রফেসর ড. মো. সালেহ উদ্দিন এ কথা জানান। এ উপরে ছাত্রসহ বিভিন্ন মহলের সাথে আলোচনা সাপেক্ষে প্রাথমিকভাবে একটি আহবায়ক কমিটি গঠন করা হয়েছে । তিন স্তর বিশিষ্ট আহবায়ক কমিটি উপদেষ্টা কমিটি, নির্বাহী কমিটি, উপকমিটির সমন্বয়ে গঠিত।
তিন স্তর বিশিষ্ট আহবায়ক কমিটির উপদেষ্টা কমিটির প্রধান হলেন শাবি উপাচার্য প্রফেসর ড. মো. সালেহ উদ্দিন এবং কেন্দ্রিয় ছাত্র সংসদ (শাকসু) শাবিপ্রবি এর সকল প্রাক্তন ভিপি ও জিএস এই কমিটির সদস্য হবেন। এছাড়াও প্রথিতযশা শিক, সুশীল সমাজের প্রতিনিধিসহ অন্যান্য সদস্যের নাম পরে ঘোষিত হবে।



























