রাবি ছাত্রলীগের বহিস্কৃত সভাপতি গ্রুপের ক্যাডার ফিরোজ গ্রেফতার

   

রাজশাহী, ০২ সেপ্টেম্বর (বিডিন্যাশনাল নিউজ ডটকম):- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সংঘটিত ছাত্রলীগের দুই গ্রুপের সংর্ঘষের ঘটনায়। সাধারণ সম্পাদক গ্রুপের নেতা আজিজুল ইসলামের দায়ের করা মামলায় বহিষ্কৃত সভাপতি আওয়াল কবীর জয় গ্রুপের শীর্ষ ক্যাডার আরিফুজ্জামান ফিরোজকে আটক করেছে পুলিশ। বুধবার রাত সাড়ে ১১টার দিকে মতিহার থানা পুলিশ নগরীর অক্টয় মোড় থেকে তাকে গ্রেফতার করে। পুলিশ জানায়, গত ৭ আগস্ট রাবি ক্যাম্পাসে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের বহিষ্কৃত সভাপতি আওয়াল কবির জয় গ্রুপের কর্মী নয়ন ও বহিষ্কৃত সাধারণ সম্পাদক মাজেদুল ইসলাম অপু গ্রুপের কর্মী ফারদিনের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। পরে উভয় গ্রুপের মধ্যে ক্যাম্পাসে প্রকাশ্যে গোলাগুলি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনার পরদিন জয় ও অপুসহ ২৭ জনকে আসামি করে পাল্টপাল্টি মামলা দায়ের করা হয়। সভাপতি গ্রুপের নেতা মেহেদী হাসান ৫ জনকে ও সাধারণ সম্পাদক গ্রুপের নেতা আজিজুল ইসলাম ২২জনকে আসামি করে মতিহার থানায় পৃথক ২টি মামলা দায়ের করেন।
মতিহার থানার ওসি আবুল খায়ের জানান, সাধারণ সম্পাদক গ্রুপের দায়ের করা মামলায় ফিরোজকে গ্রেফতার করা হয়েছে। রাতে তাকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আজ বৃহস্পতিবার তাকে আদালতে চালান করা হবে।
উল্লেখ্য, ৭ আগস্ট উভয় পরে প্রকাশ্যে গোলাগুলির ঘটনায় মামলা দায়েরের পর থেকে আরিফুজ্জামান ফিরোজ পলাতক ছিল। তার বাড়ি দিনাজপুরে। তিনি রাবির এমবিএ-র ছাত্র।

Digg This
Reddit This
Stumble Now!
Buzz This
Vote on DZone
Share on Facebook
Bookmark this on Delicious
Kick It on DotNetKicks.com
Shout it
Share on LinkedIn
Bookmark this on Technorati
Post on Twitter
Google Buzz (aka. Google Reader)

Added on - September 2, 2010 | Filed under ক্যাম্পাস
পাঠকের মন্তব্য

বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন:

কীবোর্ড Bijoy      UniJoy      Phonetic      English
নাম: *
ই-মেইল: *
মন্তব্য:
arduino lcdFlush DNSLinksys Router Setup
MP4
MP4
MP4
MP4
192.168.1.1
192.168.1.1
flush dns
MP4
Linksys Router Setup
192.168.1.1
192.168.1.1
reverse phone lookup
phone number lookup