বাকৃবিতে শিক্ষক সমিতির নির্বাচন আগামী ৩১ জানুয়ারী
বাকৃবি প্রতিনিধি, ২৭ জানুয়ারি (বিডিন্যাশনাল নিউজ ডটকম):- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষক সমিতির কার্যনির্বাহী কমিটি ২০১২ নির্বাচন আগামী ৩১ জানুয়ারী বিশ্ববিদ্যালয় ক্লাব ভবনে অনুষ্ঠিত হবে। প্রতি বছরের ন্যায় এবারও ১১ টি পদের বিপরীতে দুইটি প্যানেলে জাতীয়তাবাদী ও ধর্মীয় মূল্যাবোধে বিশ্বাসী সোনালী দল ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী গণতান্ত্রিক শিক্ষক ফোরাম নির্বাচনে অংশগ্রহন করবেন।
নির্বাচন কমিশনার ও ২০১১ কমিটির সভাপতি অধ্যাপক ড. নজরুল ইসলাম বলেন, সম্পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে আগামী ৩১ জানুয়ারী মঙ্গলবার বিশ্ববিদ্যালয় ক্লাব ভবনে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে ১১ টি পদের বিপরীতে দুইটি প্যানেল অংশ গ্রহণ করছে। এবছর মোট ভোটার সংখ্যা ৫০৯।
জাতীয়তাবাদী ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী সোনালী দলের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক অধ্যাপক ড. শহীদুল হক বলেন, ‘‘আমাদের প্যানেলে সভাপতি পদে অধ্যাপক ড. ইসমাইল হোসেন, সহ-সভাপতি অধ্যাপক ড. মোরশেদ আলম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. রমিজা বেগম, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মুজাফফর হোসেন, যুগ্ম সম্পাদক ড. আবদুল আলীম এবং সদস্য পদে অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া, অধ্যাপক ড.মকবুল হোসেন, অধ্যাপক ড. শহীদুল হক, অধ্যাপক ড. রফিকুল ইসলাম সরদার, অধ্যাপক ড. হাম্মাদুর রহমান এবং ড. রসিদুল ইসলাম অংশগ্রহণ করবেন’’।
অপরদিকে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী গণতান্ত্রিক শিক্ষক ফোরামের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক অধ্যাপক ড. সুলতান উদ্দিন ভূঞা বলেন, ‘‘আমাদের প্যানেলে সভাপতি পদে অধ্যাপক ড. আবদুর রহমান সরকার, সহ-সভাপতি অধ্যাপক ড. আহসান বিন হাবিব, কোষাধ্যক্ষ অধ্যাপক ড.কাজী শাহানারা আহমেদ, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মাদ শামছুদ্দিন, যুগ্মসাধারণ সম্পাদক ড. মনিরুজ্জামান এবং সদস্য পদে অধ্যাপক ড. আবুল কাসেম, অধ্যাপক ড. জহিরুল হক খন্দকার, অধ্যাপক ড. সুভাষ চন্দ্র চক্রবর্তী, অধ্যাপক ড. মঞ্জরুল আলম, অধ্যাপক ড. ইয়াহিয়া খন্দকার, অধ্যাপক ড. আমিরুল ইসলাম অংশগ্রহন করবেন’’।


























































