বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্র-ছাত্রী ভর্তির দাবিতে অচল দিবস পালন
বরিশাল, ০৪ সেপ্টেম্বর (বিডিন্যাশনাল নিউজ ডটকম):- ২০১০-১১ শিক্ষাবর্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্র-ছাত্রী ভর্তির দাবিতে আজ শনিবার অচল দিবস পালিত হয়েছে। বরিশাল মহানগরীর ৩৩টি স্পটে সকল শ্রেণী ও পেশার মানুষ এ অচল কর্মসূচি সকল পালন করে। কর্মসূচি চলাকালে বাস্তবায়ন কমিটি আগামী ১৮ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ভর্তির কার্যক্রম শুরু না করলে ওই দিন বরিশালের সকল শিক্ষা প্রতিষ্ঠানে মানববন্ধন ও এরপর কঠোর আন্দোলন ঘোষণার আল্টিমেটাম দিয়েছে।
উল্লেখ্য, বিগত জোট সরকারের আমলে নগরীর ডেফুলিয়ায় বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য ঘোষণা করলেও এখনও পর্যন্ত কোন শিক্ষাবর্ষে ছাত্র-ছাত্রী ভর্তি করা হয়নি। বিশ্ববিদ্যালয়ের প্রকল্প পারিচালক গত বছরের শেষের দিকে বরিশাল সার্কিট হাউজে সংবাদ সম্মেলন করে বলেছিলেন-জিলা স্কুল ব্যাবহার করেই ২০১০-১১ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু করা হবে। কিন্তু হঠাৎ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলে নিজস্ব ভবন ছাড়া তারা ভাড়া বা অন্যত্র কার্যক্রম শুরু করতে আগ্রহী নয়। এর বাইরে এখন পর্যন্ত শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী নিয়োগ প্রক্রিয়াও সম্পন্ন হয়নি। বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম থমকে দাঁড়ানোতে বরিশালে আন্দোলনের রোড ম্যাপ ঘোষণা করে শিক্ষা কার্যক্রম বাস্তবায়ন কমিটি।




























Sorry, comments for this entry are closed at this time.