নতুন ৩টি বিভাগ সহ শাবির ২০১০-১১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা ৬ নভেম্বর
শাবি, ০৪ সেপ্টেম্বর (বিডিন্যাশনাল নিউজ ডটকম):- মুঠোফোনে এসএমএস এর মাধ্যমে পেপার বিহীন ডিজিটাল ভর্তি পদ্ধতির উদ্ভাবক শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১০-১১ শিক্ষাবর্ষের অনার্স ১ম বর্ষ ১ম সেমিস্টার ভর্তি পরীক্ষা আগামী ৬ নভেম্বর অনুষ্ঠিত হবে। এবার ‘ক’ ও ‘খ’এই দুটি ইউনিটের অধীনে মোট ২৫টি বিভাগে শিক্ষার্থী ভর্তি করা হবে । সকাল ১০টায় ক ইউনিট ও বিকাল ৩ টায় খ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে । ১ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে মোবাইলে ভর্তি ফরম রেজিষ্ট্রেশন প্রক্রিয়া আগামী ১৫ অক্টোবর পর্যন্ত চলবে । এবার বিশ্ববিদ্যালয়ে ইলেকট্রিকাল এন্ড ইলেকট্রনিক্স্র ইঞ্জিনিয়ারিং, জিওগ্রাফি এন্ড এনভায়রনমেন্ট ও বায়ো কেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি এ নতুন তিনটি বিভাগে শিক্ষার্থী ভর্তি করা হবে। বিশ্ববিদ্যালয় প্রেস কাবে সাংবাদিক সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন ভর্তি কমিটির সভাপতি প্রফেসর ড. ইয়াসমিন হক। এতে উপস্থিত ছিলেন শাবির ভর্তি সংকান্ত টেকনিক্যাল কমিটির সভাপতি ও কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের প্রধান প্রফেসর ড. জাফর ইকবাল, ভর্তি কমিটির সভাপতি প্রফেসর ড. ইয়াসমিন হক, পদার্থ বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. সুশান্ত কুমার দাশ, ভর্তি কমিটির সদস্য সচিব প্রফেসর ড. দীপেন দেবনাথ। এছাড়াও শাবি, স্থানীয় এবং জাতীয় প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন। ভর্তির যোগ্যতা ও আবেদন পত্রের মূল্য: শাবিতে ভর্তির জন্য এবার অন্যান্যবারের চেয়ে জিপিএ কম চাওয়া হয়েছে । যোগ্যতা হিসেবে আবেদন করার জন্য এইচ.এস.সি/আলিম/সমমান ও এস.এস.সি/দাখিল/সমমানের উভয় পরীক্ষাতে ন্যূনতম জিপিএ ৩.০ সহ মোট ৬.৫ থাকতে হবে । জি.ই.সি ০ লেভেলে কমপে ৩টি বিষয়ে ‘বি’ গ্রেডসহ ৫টি বিষয়ে পাশ এবং জি.ই.সি এ লেভেলে কমপক্ষে ২টি বিষয়ে ‘বি’ গ্রেডসহ ৩টি বিষয়ে পাশ থাকতে হবে । ২০০৯/২০১০ সনে অনুষ্ঠিত এইচ এস.সি,আলিম,কারিগরি/সমমানের পরীক্ষা ও ২০০৭/২০০৮ সালে এস.এস.সি/দাখিল/সমমানের পরীক্ষায় উত্তির্ণ ছাত্র-ছাত্রীরাও ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে । নতুন শিক্ষাবর্ষেও আবেদনপত্রের মূল্য গতবছরের তুলনায় ১০০ টাকা বৃদ্ধি করে ধরা হয়েছে ক ইউনিটভূক্ত সকল বিভাগ ৫০০ টাকা ,খ ইউনিটের জন্য আর্কিটেকচারসহ খ ইউনিটভূক্ত সকল বিভাগ ৫৫০ টাকা । আর্কিটেকচার ব্যতীত খ ইউনিটভূক্ত সকল বিভাগের আবেদনপত্রের মূল্য ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে । রেজিস্ট্রেশন পদ্ধতিঃ ভর্তি ফরম পূরনের জন্য মোবাইলের (টেলিটক সার্ভার) মেসেজ অপশনে গিয়ে যথাক্রমে SUST ,বোর্ডের নামের ১ম তিন অর ,এইচ এস সি / সমমান পরীক্ষার রোল নম্বর ,পাশের বছর , এবং পছন্দকৃত ইউনিটের কীওয়ার্ড ( ইউনিটের কীওয়ার্ড গুলো হল ‘ক’ ইউনিটভূক্ত সকল বিভাগ A, ‘খ’ ইউনিটভূক্ত আর্কিটেকচার সহ সকল বিভাগ B এবং খ’ ইউনিটভূক্ত আর্কিটেকচার ব্যতীত সকল বিষয় B1 লিখে ১৬২২২ নম্বরে সেন্ড করতে হবে ।অথ্যাৎ ইউনিটের কী ওয়ার্ড লিখে (SUST



























