আজ ও আগামীকাল বাণিজ্যিক ব্যাংকগুলো খোলা থাকবে
ঢাকা, ০৩ সেপ্টেম্বর (বিডিন্যাশনাল নিউজ ডটকম):- ঈদুল ফিতর উপলক্ষে আজ ও আগামীকাল বাণিজ্যিক ব্যাংকগুলো খোলা রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। আমদানি রফতানিকারক ও ব্যবসা বাণিজ্যের সুবিধার্থে আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার সকল বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।
সার্কুলারে বলা হয়েছে, আমদানি রফতানি প্রক্রিয়াকরণ এলাকা, বন্দর নগরী ও রাজধানী ঢাকাসহ বিভাগীয় শহরের বাণিজ্যিক ও শিল্প এলাকায় স্থাপিত সকল বাণিজ্যিক ব্যাংকের শাখা নিজস্ব ব্যবস্থাপনায় খোলা রাখতে হবে। তবে বাংলাদেশ ব্যাংকের প্রধান অফিস বন্ধ থাকবে। কিন্তু মতিঝিল অফিস খোলা রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
Added on - September 2, 2010 | Filed under ব্যাবসা ও বাণিজ্য
পাঠকের মন্তব্য



























