চ্যাম্পিয়ন হিসাব বিজ্ঞান রানার আপ ফোকলোর

   

রাবি প্রতিনিধি, ০২ আগস্ট (বিডিন্যাশনাল নিউজ ডটকম):- ইভটিজিংয়ের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার প্রত্যয়ের মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শেষ হয়েছে চার দিনব্যাপী আন্ত:বিভাগ বিতর্ক প্রতিযোগিতা ও ডিবেটরস হান্ট-২০১০। বিতর্ক সংগঠন গোল্ড বাংলাদেশ আয়োজিত এই প্রতিযোগিতা গত বুধবার শুরু হয়। প্রতিযোগিতায় অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগ চ্যাম্পিয়ন এবং রানার আপ হয় ফোকলোর বিভাগ। শ্রেষ্ঠ বক্তা হন ফোকলোর বিভাগের মানিক সরকার শ্রাবণ। সমকাল এই প্রতিযোগিতায় মিডিয়া পার্টনার।
গত রবিবার বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের ডিন্স কমপে¬ক্সের সম্মেলন কক্ষে শুরু হয় প্রতিযোগিতার ফাইনাল বিতর্ক। সন্ধ্যায় বিতর্ক শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রোভিসি প্রফেসর মুহাম্মদ নূরুল¬াহ। গোল্ড বাংলাদেশের সভাপতি কাজী শফিকুল ইসলামের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন ছাত্র উপদেষ্টা অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার তাপু, আয়োজক কমিটির আহ্বায়ক মুজাহিদুল ইসলাম জাহিদ, সমকাল’র রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মেহেরুল হাসান প্রমুখ। বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয় হচ্ছে মুক্তবুদ্ধি চর্চার সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান। আর মুক্তবুদ্ধি চর্চা করার জন্য বিতর্ক চর্চার কোন বিকল্প নেই। কেননা একজন বিতার্কিক দেশের সকল মানুষকে নিয়ে যুক্তিশীল সমাজ গঠনে ভূমিকা রাখতে পারেন। এর আগে বারোয়ারী ও প¬ানচেট মডেল (আত্মা) বিতর্ক অনুষ্ঠিত হয়। বারোয়ারী বিতর্কে শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন নৃবিজান বিভাগের শিক্ষার্থী শামীমা আক্তার। গোল্ড বাংলাদেশের বিতার্কিকদের অংশগ্রহণে সাড়া জাগানো প¬ানচেট মডেলের (আত্মা) বিতর্কের বিষয় ছিল ‘আমার সময়ে আমিই সেরা’। এতে ওসামা বিন লাদেন, হিটলার, এরশাদ শিকদার, শাহরুখ খান, বেগম রোকেয়া, অমিত এবং রাজশাহীর সালমান খান চরিত্রে অংশ নিয়ে একটি প্রাণবন্ত বিতর্ক উপহার দেন তারা। অনুষ্ঠানের এক পর্যায়ে উপস্থিত বিতার্কিকরা ভবিষ্যতে কখনো ইভটিজিং না করার শপথ নেন এবং ইভটিজিংয়ের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

Digg This
Reddit This
Stumble Now!
Buzz This
Vote on DZone
Share on Facebook
Bookmark this on Delicious
Kick It on DotNetKicks.com
Shout it
Share on LinkedIn
Bookmark this on Technorati
Post on Twitter
Google Buzz (aka. Google Reader)

Added on - August 2, 2010 | Filed under BNN Extra
পাঠকের মন্তব্য

Sorry, comments for this entry are closed at this time.

arduino lcdFlush DNSLinksys Router Setup
MP4
MP4
MP4
MP4
192.168.1.1
192.168.1.1
flush dns
MP4
Linksys Router Setup
192.168.1.1
192.168.1.1
reverse phone lookup
phone number lookup