চবি অনির্দিষ্টকালের জন্য ছুটি ঘোষণা : বিকাল ৫ টার আগে হল ছাড়ার নির্দেশ
চবি, ২ আগস্ট (বিডিন্যাশনাল নিউজ ডটকম):- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কতৃপক্ষ। সোমবার দুপুরে সিন্ডিকেটের এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। আজ বিকাল ৫টার মধ্যে ছাত্রছাত্রীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার সকাল থেকে বর্ধিত বেতন-ফি প্রত্যাহারের দাবিতে ছাত্র-পুলিশ সংঘর্ষ শুরু হওয়ার পর এ সিদ্ধান্ত নিয়েছে পশাসন। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংঘর্ষের সময় পুলিশের লাঠিচার্জে সাংবাদিকসহ আহত হয়েছে বেশ কয়েকজন ছাত্রছাত্রী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ছাত্রদের লক্ষ্য করে টিয়ারসেল ছোড়ে। ছাত্রদের উপর পুলিশের হামলার প্রতিবাদে উত্তেজিত শিক্ষার্থীরা চাকসু ও বিজ্ঞান অনুষদসহ কয়েকটি অনুষদে ভাঙচুর চালায়। ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ডশক্ষার্থীদের অভিযোগ, ক্যাম্পাসে পুলিশ লাঠি নিয়ে শিক্ষার্থীদের ভয়ভীতি দেখালে তাদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়লে তারা বিজ্ঞান অনুষদের কাছে সংগঠিত হয়। এ সময় পুলিশ কলাভবনের সামনে শিক্ষার্থীদের মুখোমুখি অবস্থান নিলে বেলা ১১ টার দিকে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয় সংঘর্ষ শুরু হয়। এ সময় পুলিশ দৈনিক কালের কণ্ঠের চবি প্রতিনিধি রাজীব নন্দীকে পিটিয়ে আহত করে। রাজীব নিজেকে সাংবাদিক পরিচয় দেয়ার পরেও পুলিশ তাকে পেটাতে থাকে। এতে রাজীবের হাত ভেঙে যায়।
উল্লেখ্য: চবি শিক্ষার্থীরা বর্ধিত বেতন-ফিস প্রত্যাহার, এক শিক্ষার্থীর বহিষ্কারাদেশ বাতিল, আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক মামলা প্রত্যাহারসহ বেশ কয়েকটি দাবিতে গত ৮ দিন ধরে আন্দোলন চালিয়ে আসছে।
বিডিন্যাশনাল নিউজ ডটকম/এস/এম/জে-১৪.০৫




























Sorry, comments for this entry are closed at this time.